চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পালিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
এ উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বরাবরের মতো এবারও ধারাবাহিকভাবে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে এসব জামাতের সময় নির্ধারণ করে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। এতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।
প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে থাকবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন।
চতুর্থ জামাতে দায়িত্ব পালন করবেন ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী। আর পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজন হলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।
এসআর
মন্তব্য করুন: