আসন্ন ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানান।
বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের দীর্ঘ ছুটিতে বাজার ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, নারী নির্যাতন ও ধর্ষণ সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে কিছু সংশোধনী অনুমোদন পেয়েছে, যা পরে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংক্রান্ত একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাম্প্রতিক আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝড়ের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত পর্যালোচনার জন্য কৃষি, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া
এসআর
মন্তব্য করুন: