পবিত্র রমজান মাস শেষের পথে, আর এর সঙ্গে সঙ্গে ঘনিয়ে আসছে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।
ইতোমধ্যে সম্ভাব্য ঈদের তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসেবে বাংলাদেশে ঈদ পালিত হতে পারে পরদিন, অর্থাৎ ২১ মার্চ।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। আগামী ১৯ মার্চ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকেই শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
জানা গেছে, আরব বিশ্বের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী ধারণা দিচ্ছেন যে চলতি বছর রমজান মাস পূর্ণ ৩০ দিন হতে পারে। সে ক্ষেত্রে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ২৯তম রমজানের আকাশে চাঁদ দৃশ্যমান না হওয়ার সম্ভাবনা থাকায় মধ্যপ্রাচ্যের অনেক দেশে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ পালনের প্রচলন রয়েছে। তাই মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হলে, দেশে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সরকারি ছুটির তালিকাতেও সম্ভাব্য ঈদের দিন হিসেবে ২১ মার্চ ধরা হয়েছে। তবে ইসলামী শরীয়াহ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো
এসআর
মন্তব্য করুন: