পটুয়াখালীর গলাচিপায় সেচ ব্যবস্থা ও কৃষি অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্যে 'গলাচিপা-উলানিয়া' খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক
উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ২ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট সংলগ্ন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর কৃষি উন্নয়নের যে ধারা শুরু হয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার তা অব্যাহত রেখেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালের দুই পাড়ের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের বৃহত্তর স্বার্থে খাল খনন ও সংস্কার কাজে ব্যক্তিগত কোনো ছোটখাটো ক্ষতি হলে তা যেন তারা মেনে নেন।
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই খাল খনন প্রকল্প সম্পন্ন হলে এলাকার কৃষি উৎপাদন ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।
এসআর
মন্তব্য করুন: