প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ করে একটি উন্নত দেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করবে।
তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং এর সুফল পেতে জনগণকে কিছুটা সময় ও ধৈর্য ধরতে হবে।
সোমবার দিনাজপুরের Dinajpur Circuit House Ground-এ আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি তার নানাবাড়ির স্মৃতির কথা উল্লেখ করে দিনাজপুর অঞ্চলের উন্নয়ন নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, শিগগিরই দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিকদের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। সেখানে সারা দেশে নতুন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার বিষয় নিয়ে আলোচনা হবে। দিনাজপুরসহ বিভিন্ন জেলায় শিল্প স্থাপনের মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ এখনও খুব অল্প সময় হয়েছে, তবে এর মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় নেতাদের সম্মানি ভাতা প্রদান এবং খাল পুনর্খনন কর্মসূচির মতো উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী মাসে কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
সরকার সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খননের পরিকল্পনা নিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পানির সংকট অনেকটাই কমবে। কৃষিজমিতে সেচের সুবিধা বাড়বে এবং ভূগর্ভস্থ পানির স্তরও উন্নত হবে, যা আর্সেনিক সমস্যাও কমাতে সহায়ক হতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি Tofazzal Hossain Dulal এবং সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক Bakhtiar Ahmed Kochi। এতে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব Mirza Fakhrul Islam Alamgir, স্থায়ী কমিটির সদস্য AZM Zahid Hossain, সংসদ সদস্য Jahangir Alam, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা জমিয়তে ইসলামীর সভাপতি মতিউর রহমান কাশেমী এবং জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
এসআর
মন্তব্য করুন: