[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি

আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

তিনি বলেন, বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানি সংরক্ষণ করতে পারলে তা কৃষি ও স্থানীয় মানুষের জন্য উপকার বয়ে আনবে।


সোমবার (১৬ মার্চ) দুপুরে কাহালোর বলরামপুর মৌজার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বর্ষার সময় অতিরিক্ত পানি ধরে রাখতে পারলে নদী-খাল সংলগ্ন এলাকার মানুষ, গবাদিপশু ও বসতবাড়ির ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।

একই সঙ্গে সেই পানি পরবর্তী সময়ে কৃষিকাজে ব্যবহার করা যাবে।


তিনি আরও বলেন, দেশের খাদ্য চাহিদা পূরণে কৃষি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। বিপুল জনগোষ্ঠীর জন্য বিদেশ থেকে খাদ্য আমদানি করা দীর্ঘমেয়াদে সম্ভব নয়।

এজন্য কৃষিতে পানি ব্যবস্থাপনার সঠিক পরিকল্পনা প্রয়োজন।


প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে খাল ও নদী পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি বলেন, দীর্ঘদিন খনন না হওয়ায় অনেক খাল ও নদী ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে পানি ধরে রাখা যায় না এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়।

এসব সমস্যা সমাধানে খাল পুনঃখনন কার্যক্রম জোরদার করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর