[email protected] সোমবার, ১৬ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২

জ্বালানি তেল ব্যবস্থাপনায় ডিসিদের জন্য ৯ দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ৮:৫৯ পিএম

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুশৃঙ্খল রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) জন্য নয় দফা নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী Anindya Islam Amit।

রোববার (১৫ মার্চ) জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনা সংক্রান্ত একটি অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ দেশের সব জেলা প্রশাসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন।


এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে Ministry of Power, Energy and Mineral Resources।
সভায় প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।


ডিসিদের প্রতি দেওয়া প্রধান নির্দেশনাগুলো
১. প্রতিদিন তেলের ডিপোর দিনের শুরু ও শেষে মজুতের পরিমাণ যাচাই করে প্রতিবেদন পাঠানো।
২. ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।


৩. পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও সরাসরি গ্রাহকদের কাছে তেল সরবরাহ ও বিতরণ তদারকি করা।
৪. কোনো পেট্রোল পাম্প বন্ধ থাকলে তার কারণ খতিয়ে দেখা এবং ডিপোর সরবরাহের তথ্য যাচাই করা।
৫. অবৈধভাবে জ্বালানি তেল মজুতের ঘটনা প্রতিরোধ করা।
৬. তেলের ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করা।
৭. জ্বালানি তেল পাচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
৮. নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি ঠেকাতে নজরদারি বাড়ানো এবং অপরাধ হলে কঠোর ব্যবস্থা নেওয়া।
৯. জেলা পর্যায়ে সার্বিক নজরদারি কার্যক্রম জোরদার করা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর