[email protected] শনিবার, ২ মে ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩

ঈদে ঢাকাবাসীর নিরাপত্তা: মূল্যবান সামগ্রী চাইলে থানায় রাখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ৭:৫৪ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঈদের সময় যারা বাড়ি ফাঁকা রেখে বাইরে যাবেন এবং ঢাকায় নিকটাত্মীয় না থাকায় মূল্যবান জিনিসপত্র রাখার নিরাপদ জায়গা পাচ্ছেন না, তারা চাইলে সংশ্লিষ্ট থানায় স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী জমা রাখতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।


রোববার (১৫ মার্চ) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টার-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় বিশেষ নজরদারি থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে।


ডিএমপি আরও জানায়, অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রীদের হয়রানি ঠেকাতে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।


এছাড়া ঈদকে ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড ও অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ডিএমপি

এসআর

সম্পর্কিত খবর