উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
তাকে বহনকারী বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার (১৫ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, দুপুরের দিকে তাকে সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছায়।
জানা গেছে, সিঙ্গাপুরে যাওয়ার সময় তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ারে ভর্তি করা হয়।
সেখানে সিটি স্ক্যান পরীক্ষায় জটিলতা ধরা পড়লে চিকিৎসকদের সিদ্ধান্তে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং শনিবার সকালে আবারও সিটি স্ক্যান করা হয়।
এসআর
মন্তব্য করুন: