[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ৪:১৫ পিএম

সংগৃহীত ছবি

সংবিধান সংস্কার পরিষদ গঠন ও সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত আলোচনা এবং সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কোন কোন আইন উপস্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত সময় ধরে আলোচনা হবে—এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।


তিনি আরও জানান, রোববার (১৫ মার্চ) অধিবেশন শেষে সংসদ মুলতবি করা হবে। এরপর ঈদের ছুটি শেষে আগামী ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে এবং এপ্রিল মাসজুড়ে সংসদের কার্যক্রম চলবে।


অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ যাচাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে বলেও জানান তিনি। ওই কমিটি যাচাই-বাছাই শেষে প্রতিবেদন তৈরি করে তা সংসদে উপস্থাপন করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর