জ্বালানি সংকটের কারণে ঢাকা-ইলিশা-ঢাকা রুটে চলাচলকারী জনপ্রিয় যাত্রীবাহী নৌযান এমভি গ্রীন লাইন-৩ এর নির্ধারিত যাত্রা বাতিল করা
হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) এবং আগামীকাল শনিবার (১৪ মার্চ) জাহাজটি চলাচল করবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেডের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য জ্বালানি সংকটের কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আকস্মিক এই পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে জাহাজ কর্তৃপক্ষ।
তবে যাত্রীদের জন্য আশার কথা হলো, আগামী ১৫ মার্চ থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সরবরাহ ঠিক থাকলে ওই দিন সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে জাহাজটি পুনরায় যাত্রা শুরু করবে।
সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের ধৈর্য ধারণ ও সহযোগিতার অনুরোধ জানিয়েছে গ্রীন লাইন কর্তৃপক্ষ।
এসআর
মন্তব্য করুন: