ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে ১১ সদস্যের একটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে সংসদ সদস্য নুরুল ইসলাম মনি-কে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদন পায়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম এবং আবুল হাসনাত।
এর আগে সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন অস্থায়ীভাবে অধিবেশনে সভাপতিত্ব করেন।
সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশন কক্ষে প্রবেশ করলে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। সংসদ সদস্য হিসেবে এটিই ছিল তার প্রথম সংসদে প্রবেশ।
অধিবেশন শুরুর আগে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। যেহেতু এটি নতুন সংসদের প্রথম অধিবেশন, তাই শুরুতে স্পিকারের চেয়ার খালি রাখা হয় এবং তার পাশে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত আসন রাখা হয়।
পরে সংসদ নেতা তারেক রহমান অধিবেশন পরিচালনার জন্য প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও এতে সমর্থন জানান।
সংসদ সদস্যদের সমর্থনের পর সংসদের সার্জেন্ট-অ্যাট-আর্মস প্রটোকল অনুযায়ী খন্দকার মোশাররফ হোসেনকে স্পিকারের আসনে নিয়ে যান এবং তিনি অধিবেশন পরিচালনা করেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন এই সংসদ গঠিত হয়েছে। সর্বশেষ সংসদ অধিবেশন শেষ হয় ২০২৪ সালের ৩ জুলাই, যেখানে ২০২৪–২৫ অর্থবছরের বাজেট পাস করা হয়।
পরবর্তী সময়ে আন্দোলনের মুখে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্বাচন আয়োজন করে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি এবং নির্বাচিত সংসদ সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী গত ২৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। এটি নতুন সংসদের প্রথম অধিবেশন হওয়ার পাশাপাশি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে
এসআর
মন্তব্য করুন: