[email protected] শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

সংসদে বিরোধী দলের ওয়াকআউট ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ৭:৫১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনায় মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

 আহমদ। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিরোধী দলের এই অবস্থানকে 'স্ববিরোধিতা' বলে উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন এবং ৫-৬ আগস্ট যারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেছেন, আজ কেন তাকে অস্বীকার করা হচ্ছে। তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে একটি স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি হিসেবেও মন্তব্য করেন তিনি।

​এর আগে বিকালের অধিবেশনে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার মেজর (অ.) হাফিজ উদ্দিন আহমদ যখন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানান, তখন জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধীদলীয় সদস্যরা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল এবং তিনি 'ফ্যাসিবাদী সরকারের সহযোগী' ছিলেন, তাই তার ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই।

এই প্রতিবাদের মুখে বিরোধী দল কক্ষ ত্যাগ করলে তাদের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতি তার লিখিত ভাষণ পাঠ করেন। ভাষণে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর