জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেছেন জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদের কার্যসূচি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিতে অধিবেশন কক্ষে প্রবেশ করলে বিরোধী দলের সদস্যরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।
এক পর্যায়ে তারা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন।
সেসময় বিরোধী সদস্যদের মুখে ‘কিলার চুপ্পু’, ‘বয়কট’, ‘গ্রেট আউট’সহ নানা স্লোগান শোনা যায়।
পাশাপাশি তারা ‘স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার’ বলেও স্লোগান দেন।
জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানালেও রাষ্ট্রপতির প্রতি তারা সম্মান জানাননি বলে জানান। তাদের দাবি, তারা জাতীয় সংগীতের প্রতি সম্মান দেখিয়েছেন, রাষ্ট্রপতির প্রতি নয়।
এ সময় ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করতে দেখা যায় বিরোধী দলের সংসদ সদস্যদের।
এসআর
মন্তব্য করুন: