ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে একটি মাত্র মনোনয়ন জমা পড়েছে।
তিনি আরও জানান, প্রস্তাবিত প্রার্থী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং তিনি এই দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।
এরপর স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলাম-কে আহ্বান জানানো হয়। তিনি প্রস্তাবটি উত্থাপন করলে তা সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।
পরে প্রস্তাবটি সংসদে ভোটে তোলা হলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয় এবং এর মাধ্যমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এসআর
মন্তব্য করুন: