আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী এই সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধন ও 'জুলাই জাতীয় সনদ' সংক্রান্ত প্রস্তাবনাগুলো নিয়ে ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক উত্তাপ ছড়ানোর আভাস পাওয়া যাচ্ছে।
অধিবেশনের শুরুর দিনেই গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচি রয়েছে। এর মধ্যে প্রধান কাজ হলো নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা।
এছাড়াও পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দান, শোকপ্রস্তাব উত্থাপন এবং গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো অনুমোদনের জন্য সংসদে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৯৭টি আসনের নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। সংসদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি ছোট দল এই সংসদে প্রতিনিধিত্ব করছে। নতুন সরকারের সংস্কার পরিকল্পনা এবং সংবিধানের পরিবর্তন প্রশ্নে সংসদের ভেতরে রাজনৈতিক বিতর্ক শুরু থেকেই জমজমাট হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।
এসআর
মন্তব্য করুন: