[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

ঈদযাত্রায় প্রতি বাসে দুই চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৫:০৬ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ করতে দূরপাল্লার প্রতিটি বাসে দুইজন করে চালক রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেছেন, কোনো চালক যেন একটানা ৪ থেকে ৫ ঘণ্টার বেশি সময় গাড়ি না চালান—এ বিষয়টি নিশ্চিত করতে বাস মালিক ও শ্রমিকদের সতর্ক থাকতে হবে।

বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।


ডিএমপি কমিশনার জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সেখানে সশস্ত্র পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি, সোয়াট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।


তিনি আরও বলেন, ফিটনেসবিহীন বা জরাজীর্ণ বাস যাতে সড়কে চলাচল করতে না পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এছাড়া সড়কে যত্রতত্র যাত্রী ওঠানো বন্ধ করতে বাস মালিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে অযথা যানজট তৈরি না হয়।


অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ, সিটি করপোরেশনসহ ছয়টি সংস্থার ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর