ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে কোনো ধরনের গণভোটের ব্যবস্থা রাখা হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট আয়োজনের কোনো পরিকল্পনা নেই।
তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে আট দিন আনসার সদস্য মোতায়েন থাকবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হবে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে ৫ মার্চ।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং আপিল নিষ্পত্তির দিন নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।
এসআর
মন্তব্য করুন: