[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি, কাল বসছে প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৩:৪৫ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একই দিনে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে এবং তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।


বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন। এর আগে বিভিন্ন সুপ্রস্তাব উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা হবে। পাশাপাশি আইনমন্ত্রী সংসদে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন।


তিনি আরও বলেন, আগামীকালের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ১৫ মার্চ পর্যন্ত অধিবেশন চলার পর সাময়িক বিরতি দেওয়ার সম্ভাবনাও রয়েছে।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে আয়োজিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সংসদের প্রথম অধিবেশনসহ সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি।


জামায়াতে ইসলামী আপাতত সে প্রস্তাবে সম্মতি দেয়নি। সংসদ ভবনে দলটির বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে জানানো হয়, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষে ডেপুটি স্পিকার পদ নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর