[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

জ্বালানি সংকট কমাতে পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়াল বিপিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১:১৪ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে জ্বালানি সংকটের চাপ কিছুটা কমাতে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এর ফলে বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলো আগের তুলনায় বেশি পরিমাণ তেল পাবে বলে জানিয়েছে সংস্থাটি।


বুধবার (১১ মার্চ) জারি করা এক বার্তায় বিপিসি এ তথ্য জানায়। সংস্থাটি বলছে, দেশের বিভিন্ন স্থানে জ্বালানি চাহিদা বেড়ে যাওয়ায় এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে রেশনিং ব্যবস্থায় কিছুটা শিথিলতা আনা হয়েছে।


নতুন নির্দেশনা অনুযায়ী, আগে যেখানে সরবরাহে গড় বিক্রয়ের তুলনায় ২৫ শতাংশ কম দেওয়া হচ্ছিল, সেখানে এখন সেই সীমা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে বিভাগীয় শহরের পেট্রোল পাম্পগুলো আগের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি জ্বালানি পাবে।


বিপিসি জানায়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বিবেচনায় নিয়ে দেশের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত বরাদ্দ অনুযায়ী অকটেন ও পেট্রোলের সরবরাহ ফিলিং স্টেশনভিত্তিক নির্ধারিত চার্ট অনুযায়ী দেওয়া হবে।


এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর