[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি" : চৌধুরী এ্যানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৬:০১ এএম

লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম

 মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা নয় বরং জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় তিনি বর্তমান সরকারের প্রশাসনিক সংস্কার ও প্রধানমন্ত্রীর কর্মপদ্ধতির প্রশংসা করেন।

​লক্ষ্মীপুর-৩ আসনের এই সংসদ সদস্য উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিয়মিত অফিস করা এবং ভিআইপি সংস্কৃতি (গাড়িবহর) পরিহার করা দেশপ্রেমিক নেতৃত্বের দৃষ্টান্ত। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি জানান, এই কার্ড কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সরাসরি পরিবারের গৃহিণীদের নামে বরাদ্দ দেওয়া হবে।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিএনপি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর