[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

আমানত বিমানবন্দরে আইকাও অডিটের প্রস্তুতি পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৫:৪৪ এএম

আসন্ন আইকাও (ICAO) অডিট-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক

 বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মঙ্গলবার (১০ মার্চ) তিনি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং অপারেশনাল কার্যক্রমের সার্বিক প্রস্তুতি সরেজমিনে যাচাই করেন।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর এ সময় অডিট উপলক্ষে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাকে বিস্তারিত জানান।

বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরের অ্যারাইভাল-ডিপারচার এলাকা ও ভিওআর (VOR) স্থাপনা পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে সরাসরি কথা বলে সেবা উন্নত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর