পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেকড়ের টানে মানুষের ঘরে ফেরাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করতে বর্তমান সরকার সড়ক ও রেলপথে শৃঙ্খলা
ফেরাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত সময়ের দুর্নীতি ও পরিবহন সিন্ডিকেটের অবসান ঘটিয়ে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, ভাড়া নৈরাজ্য দমন এবং টিকিট কালোবাজারি রোধে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিভিআইপি প্রোটোকল পরিহার করে সাধারণ ট্রাফিক আইন মেনে চলার দৃষ্টান্তকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং মহাসড়কে অবৈধ হাট-বাজার উচ্ছেদে জোর দেওয়া হচ্ছে।
যাত্রীচাপ কমাতে শিল্পাঞ্চলগুলোতে পর্যায়ক্রমে ছুটি প্রদান এবং রেল ও নৌপথের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সুশৃঙ্খল ঈদ যাত্রা নিশ্চিত করাই এখন সময়ের দাবি। প্রশাসনের স্বচ্ছতা এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে জনগণের এই আনন্দযাত্রাকে দুর্ঘটনা ও ভোগান্তিমুক্ত করার অঙ্গীকারই এবারের ঈদ ব্যবস্থাপনার মূল লক্ষ্য।
এসআর
মন্তব্য করুন: