[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

সংবিধান মেনেই পথ চলবে সরকার, জবরদস্তি মানা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ৭:৪৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার 'জুলাই সনদের' প্রতি শতভাগ অঙ্গীকারাবদ্ধ হলেও এর বাস্তবায়ন হবে

 রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে। মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে বলেন, সরকার জবরদস্তিমূলক কোনো কিছুই মেনে নেবে না।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আলাদা শপথ নেওয়ার দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এসব কথা গায়ের জোরে বলা হচ্ছে। সরকার সংবিধান মেনেই দায়িত্ব গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও সংবিধানের কাঠামো অনুসরণ করেই সামনে এগিয়ে যাবে।

রাজনৈতিক সমঝোতা ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর