বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আপাতত তেলের দাম বাড়ানোর কোনো
পরিকল্পনাও সরকারের নেই। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তিনি জানান, জনগণের উদ্বেগ দূর করতে সরকার এপ্রিল ও মে মাসের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে এবং বিকল্প উৎস হিসেবে আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির প্রক্রিয়া চলছে।
এছাড়া ভারতের সাথে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত সরবরাহের পাশাপাশি বাড়তি তেল আমদানির জন্য অনানুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
পাম্পগুলোতে কৃত্রিম ভিড় এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে এবং আজ থেকেই রাইড শেয়ারিং চালকদের জন্য দৈনিক ৫ লিটার তেল সরবরাহের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
এসআর
মন্তব্য করুন: