মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা ও কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭ এ থাকা প্রবাসী কল সেন্টারে এই নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) থেকে আগামী সোমবার (১৬ মার্চ) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণকক্ষটি চালু থাকবে।
এখানে তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে, নিয়ন্ত্রণকক্ষের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
আর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
অফিস আদেশে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে বিদেশে থাকা শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সমন্বয় করবেন।
পাশাপাশি নির্ধারিত ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।
এসআর
মন্তব্য করুন: