দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে নিজেদের আদর্শগত অবস্থান মিলছে না—এমন অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র রাঙামাটির জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়কসহ মোট ৮৭ জন নেতাকর্মী একসঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৯ মার্চ) আয়োজিত এক সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। পরে তাদের পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পদত্যাগকারী নেতারা জানান, জুলাই আন্দোলনের আদর্শ ও নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা থেকে তারা দলে যুক্ত হয়েছিলেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেওয়ায় এনসিপি তার নিজস্ব আদর্শ থেকে সরে এসেছে বলে তারা মনে করছেন। এ কারণে তারা দলীয় সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের একটি কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অসিম চাকমা বলেন, তিনি এনসিপির রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে পদত্যাগের বিষয়টি শুনেছেন। তবে দলীয় নিয়ম অনুযায়ী যেই কমিটি অনুমোদন দেয়, তাদের কাছেই লিখিত পদত্যাগপত্র জমা দিতে হয়। সংশ্লিষ্টরা সেই নিয়ম অনুসরণ করেছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া
এসআর
মন্তব্য করুন: