ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামান।
সাবেক এমডি আব্দুস সালাম ব্যাপারীর পদত্যাগের পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ দেওয়া হয়।
বর্তমানে ড. মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রচলিত বিধি অনুযায়ী তিনি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নির্ধারিত ভাতাও পাবেন।
এর আগে রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আব্দুস সালাম ব্যাপারী। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়।
এসআর
মন্তব্য করুন: