[email protected] সোমবার, ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

নৌ-পুলিশ প্রধানসহ পাঁচ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ২:৫২ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানও রয়েছেন।


রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।


অবসরে পাঠানো অন্য চার কর্মকর্তা হলেন— আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান এবং মো. তওফিক মাহবুব চৌধুরী। এর মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।


অন্যদিকে মো. মাসুদুর রহমান পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) কর্মরত ছিলেন এবং তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদায় দায়িত্ব পালন করছিলেন।

কুসুম দেওয়ান ২০২৪ সালের অক্টোবর থেকে নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বে ছিলেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারা অনুযায়ী তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। পাশাপাশি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধাও তারা পাবেন বলে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর