[email protected] সোমবার, ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

ফিলিং স্টেশনে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিপিসির চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ৮:৫৬ পিএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি খাতে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ফিলিং

 স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রোববার (৮ মার্চ) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠানো হয়েছে।
​চিঠিতে উল্লিখিত মূল বিষয়গুলো:

 যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে জ্বালানি তেলের মজুত নিয়ে নেতিবাচক খবর ছড়ানোর ফলে সাধারণ ভোক্তাদের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার প্রবণতা তৈরি হয়েছে। এর ফলে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।


​অননুমোদিত মজুত: কিছু ভোক্তা অনুমোদহীনভাবে তেল মজুত করার চেষ্টা করছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর ফলে ডিলাররাও ডিপো থেকে আগের চেয়ে বেশি তেল সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন।


​অনভিপ্রেত ঘটনা: জ্বালানি সরবরাহ সীমিত করায় অনেক ক্ষেত্রে ক্রেতাদের সঙ্গে ফিলিং স্টেশন কর্মীদের বাগবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটছে।


​নিরাপত্তার দাবি: উদ্ভূত পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখতে এবং ফিলিং স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল বা বিশেষ নজরদারি প্রয়োজন বলে মনে করছে বিপিসি।


​ জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অপচয় রোধে ইতিমধ্যে বিপিসি ভোক্তা পর্যায়ে তেল সরবরাহে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর