[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড, বোম্ব স্কোয়াডের মাধ্যমে নিষ্ক্রিয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ৩:৩৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রবেশপথের কাছ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি রোববার (৮ মার্চ) দুপুরে ঘটে।
জানা গেছে, দুপুর প্রায় দেড়টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান গেটের ডান পাশে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখেন দায়িত্বরতরা। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে শাহবাগ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার জন্য পুরো এলাকাটি ঘিরে ফেলে।


পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাটি জানানো হয়। তাদের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে। দুপুর প্রায় ২টার দিকে তারা ছয়টি সাউন্ড গ্রেনেড নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।


নিষ্ক্রিয় করার পর গ্রেনেডগুলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সঙ্গে নিয়ে যায় বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তবে এ ঘটনায় কোনো ধরনের বিস্ফোরণ, হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর