[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি চায় ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ২:০২ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ঈদের সময় সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ছুটি পেলেও সংবাদপত্রে সাধারণত তিন দিনের বেশি ছুটি দেওয়া হয় না, যা গণমাধ্যমকর্মীদের জন্য বৈষম্যমূলক।


তারা আরও উল্লেখ করেন, ঈদের সময় হকাররা পত্রিকা বিক্রি করেন না। ফলে এ সময় পত্রিকা প্রকাশ অব্যাহত রাখা বাস্তবসম্মত নয়।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবারের ঈদুল ফিতরে সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার আহ্বান জানান তারা।


বিবৃতিতে বলা হয়, গত ঈদুল আজহায় ডিআরইউর দাবির পরিপ্রেক্ষিতে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও একই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর