সংসদীয় রাজনীতিতে নেতিবাচক ও অস্বাস্থ্যকর চর্চা থেকে বেরিয়ে এসে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে চায় বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংসদ সদস্যদের সঙ্গে সংবিধান, সংসদের কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিডিউর), সংসদীয় রীতি-নীতি ও প্রথা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিকভাবে শক্তিশালী বিভিন্ন দেশের সংসদীয় চর্চা নিয়েও মতবিনিময় করা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতের সংসদ অধিবেশন দেখে দেশের মানুষ আশ্বস্ত হবে বলে তারা আশা করছেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে, সেগুলো থেকে বেরিয়ে এসে নতুন ধারার সংসদ গড়ে তোলার চেষ্টা করা হবে।
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা প্রথমবার সংসদে এসেছেন, তারা নতুনভাবে কাজ শুরু করবেন এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। তাদের মধ্যে যদি আগের কোনো নেতিবাচক চর্চা না থাকে, তাহলে তারা সহজেই ভালো সংসদীয় সংস্কৃতি আয়ত্ত করতে পারবেন।
তিনি আরও বলেন, একজন শিশুর মতোই নতুন সংসদ সদস্যদেরও ইতিবাচক পরিবেশে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন। জনগণের প্রত্যাশা পূরণে তারা যাতে কার্যকরভাবে কাজ করতে পারেন, সে লক্ষ্যেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
জানা গেছে, সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান এবং সংসদীয় আচরণবিধি নিয়ে দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ছিল এর শেষ দিন। সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পাশাপাশি ফরিদপুর জেলার সংসদ সদস্যরা এতে অংশ নেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রস্তুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা কর্মশালায় অংশ নিয়ে সংসদীয় দায়িত্ব, মন্ত্রণালয় পরিচালনা ও সংসদের রেওয়াজ সম্পর্কে দিকনির্দেশনা
এসআর
মন্তব্য করুন: