[email protected] রবিবার, ৮ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানের কারাবন্দি জীবনের ২০ বছর পূর্তি আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ২:৫৯ পিএম

সংগৃহীত ছবি

আজ শনিবার (৭ মার্চ) বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রেপ্তার হওয়ার ২০ বছর পূর্তি।

২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে তাকে আটক করা হয়। দিনটি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করছে।


গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হয় এবং সে সময় শারীরিক ও মানসিকভাবে কঠোর নির্যাতনের অভিযোগ উঠে। বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তার মেরুদণ্ডেও আঘাত লাগে।


প্রায় দেড় বছর কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর আদালত থেকে জামিন পেয়ে তিনি মুক্তি পান। এরপর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন।


বিএনপির দাবি, ১/১১-পরবর্তী সময় এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলেও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। দলটির নেতাদের মতে, এসব মামলা তাকে রাজনীতি থেকে দূরে রাখার একটি পরিকল্পনার অংশ ছিল।


তবে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরেছেন। বর্তমানে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর