[email protected] শনিবার, ৭ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান, দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ৯:১৬ পিএম

সংগৃহীত ছবি

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে কারও দলীয় পরিচয় দেখা হবে না; আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং বাম পাশে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকায় নিযুক্ত কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী বলেন, সরকারের সব পর্যায়ে দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং এ ক্ষেত্রে রাজনৈতিক বা দলীয় পরিচয় কোনো বিবেচনায় আসবে না।


তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সমাজে সহনশীলতার পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
ইফতার শুরুর আগে প্রধানমন্ত্রী উপস্থিত কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে মোনাজাতে অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর