[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

হাজারো প্রাণের আত্মত্যাগে গণতন্ত্রে ফিরছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ১২:৪৬ পিএম

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরছে।

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাষ্ট্রপতি পাট চাষ বাড়াতে কৃষকদের উৎসাহিত করে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও উচ্চ ফলনশীল পদ্ধতি ব্যবহার করে পাট উৎপাদন বাড়াতে হবে।

এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।


তিনি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় রেখে পাট থেকে নতুন নতুন আধুনিক ও ব্যবহারযোগ্য পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে।

পাশাপাশি কম খরচে পাটের ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।


তরুণদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সৃজনশীল উদ্যোগ, স্টার্টআপ এবং উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে তুলে ধরতে হবে।

বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে দেশীয় পণ্যের নতুন সম্ভাবনা উন্মোচনেরও আহ্বান জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর