[email protected] শুক্রবার, ৬ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২

দেশের পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার বর্জন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ৭:৪৪ পিএম

দেশের বর্তমান সামগ্রিক অবস্থা বিবেচনা করে বড় ধরনের কোনো ইফতার মাহফিল আয়োজন

 না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


​সাশ্রয় ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে প্রধানমন্ত্রী ব্যক্তিগত বা রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এড়িয়ে চলার এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে কূটনৈতিক শিষ্টাচার এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে সীমিত পরিসরে দুটি ইফতার অনুষ্ঠান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।

​৬ মার্চ (শুক্রবার): বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল।
​৭ মার্চ (শনিবার): এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে বিশেষ ইফতার মাহফিল।


​বাতিল করা হয়েছে যে অনুষ্ঠানগুলো:
​পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ রাজনীতিবিদদের এবং ১০ মার্চ সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে এই দুটি বড় অনুষ্ঠানই বাতিল করা হয়েছে।


​প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান এবার নিজের বাসভবনে পরিবারের সঙ্গেই ইফতার সম্পন্ন করছেন। রাষ্ট্রীয়ভাবে প্রতিবছর বিভিন্ন পেশাজীবীদের জন্য বড় আয়োজনের রেওয়াজ থাকলেও এবারের পরিস্থিতিতে তিনি ব্যতিক্রমী ও সংযমী উদাহরণ সৃষ্টি করলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর