[email protected] শুক্রবার, ৬ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মাইলস্টোনের শিক্ষিকা মাহরিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ৭:২১ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার।

২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। এর মধ্যে সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীকে।


বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


এর মধ্যে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরীকে সমাজসেবা বা জনসেবায় অবদানের জন্য মরণোত্তর এই রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হচ্ছে।
এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন—


বেগম খালেদা জিয়া (মরণোত্তর) – স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা
ফৌজদারহাট ক্যাডেট কলেজ – মুক্তিযুদ্ধ
মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) – মুক্তিযুদ্ধ


অধ্যাপক ড. জহুরুল করিম – বিজ্ঞান ও প্রযুক্তি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল – চিকিৎসাবিদ্যা
ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) – সাহিত্য
এ কে এম হানিফ (হানিফ সংকেত) – সংস্কৃতি
বশির আহমেদ (মরণোত্তর) – সংস্কৃতি
জোবেরা রহমান (লিনু) – ক্রীড়া
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) – পল্লী উন্নয়ন


ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা
এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ – সমাজসেবা
মো. সাইদুল হক – সমাজসেবা
গণস্বাস্থ্য কেন্দ্র – সমাজসেবা
মাহরিন চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা
কাজী ফজলুর রহমান (মরণোত্তর) – জনপ্রশাসন
মোহাম্মদ আবদুল বাকী (পিএইচডি) – গবেষণা ও প্রশিক্ষণ


অধ্যাপক ড. এম এ রহিম – গবেষণা ও প্রশিক্ষণ
অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া – গবেষণা ও প্রশিক্ষণ
আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) – পরিবেশ সংরক্ষণ।
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা, যা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর প্রদান করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর