আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সময় দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, ঈদের আগের কয়েক দিনসহ ঈদের দিনও এই ধরনের প্রতিকূল আবহাওয়া দেখা দিতে পারে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্কবার্তা দেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
তিনি জানান, বিশেষ করে ১৬, ১৭ ও ১৮ মার্চ দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় অনেক এলাকায় শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে।
তার মতে, ঈদের দিন এবং এর আগের দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। তাই সবাইকে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
এসআর
মন্তব্য করুন: