[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, তিন কর্মকর্তার নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ১০:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুইজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।


মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে টুরিস্ট পুলিশে স্থানান্তর করা হয়েছে। তার জায়গায় পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।


এদিকে, ৫ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশিদকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি-তে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর