[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৮ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন স্পিচ রাইটার ও তিন উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ৮:৫০ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পিচ রাইটার ও উপ-প্রেস সচিব পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।

স্পিচ রাইটার হিসেবে দায়িত্ব পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। এছাড়া তিনজন সাংবাদিককে উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের তথ্য জানায়। প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিকভাবে তারা দায়িত্ব পালন করবেন।


স্পিচ রাইটার পদে এসএএম মাহফুজুর রহমানকে গ্রেড-১ মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা পরিত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি- যেটি আগে প্রযোজ্য হবে—সে সময় পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।


উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. জাহিদুল ইসলাম এবং মো. সুজাউদ্দৌলা। তাদের গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

একইভাবে, যোগদানের পূর্বে তাদেরও অন্য কোনো কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এসব নিয়োগের বিস্তারিত শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।


উল্লেখ্য, এসএএম মাহফুজুর রহমান এর আগে ডেইলি সান ও সময় টিভি অনলাইনে কর্মরত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর