ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, The Bangladesh (Whips) Order, 1972 (P.O. 64 of 1972)-এর Article 3(1) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি মো. নুরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
এর মাধ্যমে তিনি জাতীয় সংসদে সরকারি দলের হুইপদের নেতৃত্ব দেবেন এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এসআর
মন্তব্য করুন: