ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
সোমবার (২ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
একই প্রজ্ঞাপনে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন—
হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ
খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল
শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু
দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া
লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান
সচিবালয় জানিয়েছে, এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: