ইরানে সাম্প্রতিক হামলার পর বাংলাদেশ সরকার ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক জনগণের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।
বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে মতপার্থক্য নিরসনের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের জন্য ফেরারও অনুরোধ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে, যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠিত হবে এবং এ অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হবে।
এসআর
মন্তব্য করুন: