আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, চলতি মার্চ মাসে দেশের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
একই সঙ্গে আভাস পাওয়া যাচ্ছে কয়েকটি কালবৈশাখী ঝড়ের।
সংস্থার রোববার (১ মার্চ) প্রকাশিত মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, মার্চে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ মাসে ২-৩ দিন বজ্রসহ শিলাবৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ও হতে পারে। এছাড়া ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
এসআর
মন্তব্য করুন: