রমজান মাস শেষ হওয়ার পরপরই সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।
রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
ইসি মাছউদ বলেন, রমজানের পর দ্রুত সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে। এর আগে যেসব উপ-নির্বাচন বাকি আছে, সেগুলোর তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং নির্ধারিত সময়েই ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, সামনে স্থানীয় সরকার পর্যায়ের একাধিক নির্বাচন থাকায় নির্বাচন কমিশন দীর্ঘ সময়জুড়ে ব্যস্ত থাকবে। আইন অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কমিশনের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী আইন প্রণয়নের বিষয়টি সংসদের এখতিয়ারভুক্ত।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের প্রশ্নে কমিশন সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে; তবে যেসব ঘাটতির অভিযোগ উঠেছে, সেগুলো পর্যালোচনা করা হবে।
নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে গঠনমূলক সমালোচনা স্বাগত জানিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল
এসআর
মন্তব্য করুন: