দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও
তাপমাত্রায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে এই শুষ্ক আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা সংবাদমাধ্যমকে জানান, আগামী ২৪ ঘণ্টা সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস: রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তর আরও জানায়, লঘুচাপের কারণে উপকূলে কিছুটা মেঘের সঞ্চার হলেও বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই। মূলত বসন্তের এই সময়ে তাপমাত্রার এমন ওঠানামা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
এসআর
মন্তব্য করুন: