[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

১০ মার্চ চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২ পিএম

সংগৃহীত ছবি

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে সীমিত পরিসরে পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ শুরু হবে।
শুক্রবার এ তথ্য জানান সমাজকল্যাণ ও মহিলা–শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন। তিনি বলেন, ধাপে ধাপে দেশের প্রায় দুই কোটি পরিবারকে মাসিক আর্থিক সহায়তার আওতায় আনার লক্ষ্য নিয়েই এই কর্মসূচি নেওয়া হয়েছে।


মন্ত্রী জানান, চার মাসব্যাপী পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে ১৪টি উপজেলায়। প্রাথমিকভাবে অন্তত পাঁচ সদস্যবিশিষ্ট ৬ হাজার ৫০০ পরিবার এতে অন্তর্ভুক্ত হবে। নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে পাবে।


সরকারি হিসাব অনুযায়ী, কর্মসূচিটি পুরোপুরি বাস্তবায়ন করা গেলে মাসে আনুমানিক ৫ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। বছরে এ ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ৬০ হাজার কোটি টাকায়। পাইলট পর্বের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর