[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

জুমার নামাজের পর দেশজুড়ে ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:১৪ পিএম

সংগৃহীত ছবি

জুমার নামাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটের দিকে এ কম্পন টের পান মানুষ।

আকস্মিক এই ভূমিকম্পে অনেক জায়গায় বাসিন্দারা বহুতল ভবন ও ঘরবাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম-মেঘালয় সীমান্ত এলাকায়।

ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্র হওয়ায় কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়।


এর আগে বুধবার রাত ও বৃহস্পতিবার দুপুরে যথাক্রমে ৫ দশমিক ১ ও ৪ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

স্বল্প সময়ের ব্যবধানে একাধিক কম্পনের পর শুক্রবারের এই ভূমিকম্প জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকার পাশাপাশি সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কম্পন স্পষ্টভাবে টের পাওয়া গেছে। উৎপত্তিস্থল ঢাকা থেকে আনুমানিক ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বলে জানা গেছে।


তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর