[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২

ঈদযাত্রায় স্বস্তি আনতে রেলের বিশেষ ট্রেন: কোন রুটে কখন ছাড়বে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪২ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল ফিতর ও টানা ছুটিকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা সহজ করতে নিয়মিত আন্তঃনগর ও মেইল ট্রেনের পাশাপাশি অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী এসব ট্রেন দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে।
চট্টগ্রাম–চাঁদপুর রুট


এই রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২।
স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে।
স্পেশাল-২ চাঁদপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম যাবে।


ঢাকা–দেওয়ানগঞ্জ রুট
এই পথে চলবে তিস্তা স্পেশাল-৩ ও ৪।
স্পেশাল-৩ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৩টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে।
স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।


ভৈরববাজার–কিশোরগঞ্জ রুট
এখানে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬।
স্পেশাল-৫ ভৈরববাজার থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে।
স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজারে পৌঁছাবে।


ময়মনসিংহ–কিশোরগঞ্জ রুট
এই রুটে থাকবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮।
স্পেশাল-৭ ময়মনসিংহ থেকে সকাল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে।
স্পেশাল-৮ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে পৌঁছাবে।


জয়দেবপুর–পার্বতীপুর রুট
এখানে চলবে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০।
স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৭টায় ছেড়ে দুপুর ২টা ৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে।
স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে।


ঈদের পরবর্তী সূচি:
স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে।
স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে।


রেল কর্তৃপক্ষের আশা, অতিরিক্ত এসব বিশেষ ট্রেন চালুর ফলে ঈদযাত্রায় বাড়তি চাপ কিছুটা হলেও কমবে এবং যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর